
লেখিকা: কুরাইশা তাসনিম
ভয়ংকর রাত্রি আর
মরুভূমির বালুচর,
পেরিয়ে যায় তবুও তারা,
করে না তো ডর।
সাগরের গভীর জলে
যাচ্ছে যে ধেয়ে,
এই বুঝি হায় হারিয়ে যাবে,
তবু আসে না ফিরে।
বুকের মাঝে আছে তাদের
অদম্য বিশ্বাস,
মুক্তি তো আনবেই তারা,
থাকুক যত নিশ্বাস।
বাঙালি আজ অসহায়,
কর্কশ সময়ের ক্ষণে,
গেয়ে চলেছে গান
মুক্তির পানে।
তরুণ সমাজ আজ
আসছে ধেয়ে,
ফিরে তো যাবেই তারা
স্বাধীনতা নিয়ে।
তাদের আশায় পথ চেয়ে
শুভাকাঙ্ক্ষী শত,
তাদের মতো সাহসী বলো,
আছে আর কত?
তারাই হলো বাঙালি জাতির
সর্বকালের প্রেরণা,
তাদের জন্যই জাগছে দেশ,
জাগছে শত চেতনা।
তারাই মোদের আশার ভেলা,
তারাই বাংলাদেশ,
তাদের পথেই চলব মোরা,
জাগবে আবার দেশ।

Leave a Reply