‎ভেড়ামারায় ১ লাখ ১০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

‎ভেড়ামারায় ১ লাখ ১০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

মাহমুদুল হাসান চন্দন


‎মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎‎মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী মঙ্গলবার (১৩ অক্টোবর) পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং নৌপুলিশের অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।
‎অভিযানে নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
‎
‎মৎস্য বিভাগ জানায়, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
‎
‎জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.