রহনপুরে মাদক-ছিনতাই বন্ধ ও কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে বিশাল জনসভা

রহনপুরে মাদক-ছিনতাই বন্ধ ও কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে বিশাল জনসভা

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বন্ধ এবং কেডিসি পাড়া উচ্ছেদের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা থেকে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) রহনপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রহনপুর মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির আয়োজন এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। রহনপুর আমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম রেজার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান।


এসময় বক্তব্য দেন,
বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তারিক আহমেদ, আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ি নেতা আব্বাস আলী,  রফিকুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা রহনপুরে মাদক ও ছিনতাই প্রতিরোধ, অনৈতিক কার্যকলাপ বন্ধ এবং কেডিসি পাড়ার অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.