
মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারায় নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবনের অপরাধে মোঃ জুয়েল (৩৯) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
দণ্ডপ্রাপ্ত মোঃ জুয়েল ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া হিসনাপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, টাপেন্টাডল নামক নিষিদ্ধ মাদকদ্রব্য সেবনের অপরাধে মোঃ জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারার উপধারা (১)-এর দফা (গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬ ধারার উপধারা (১)-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Leave a Reply