
গাজীপুর প্রতিনিধি:
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি ও আর্থিক সহায়তায় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা।
জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক কার্যক্রমে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি কাজ করে থাকে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সংগঠনের সদস্য হিসেবে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জনসংখ্যা, স্বাস্থ্য ও উন্নয়নবিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁর এ নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply