তেলিহাটিতে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মোস্তাফিজুর রহমানের ব্যানার ও পোস্টার, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থিতা

তেলিহাটিতে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মোস্তাফিজুর রহমানের ব্যানার ও পোস্টার, আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থিতা


‎আশিকুর রহমান সবুজ,​গাজীপুর প্রতিনিধি


‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৪নং তেলিহাটি ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান।

‎​সম্প্রতি তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর ছবি সংবলিত ঈদ শুভেচ্ছার ব্যানার ও পোস্টার শোভা পেতে দেখা গেছে, ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান তেলিহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহ উদ্দিন মাস্টারের সুযোগ্য সন্তান। পিতার আদর্শ ও জনসেবার ধারাকে অব্যাহত রাখতে তিনি আগামী ৪নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

‎​ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও উৎসর্গের মহিমায় ভাস্বর ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।এদিকে, পবিত্র ঈদকে সামনে রেখে তাঁর এই শুভেচ্ছা বার্তা ও ব্যানার তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল চেয়ারম্যানের সন্তানের এই নির্বাচনী তৎপরতা স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এলাকার অনেকেই মনে করছেন, পিতার মতো তিনিও তেলিহাটি ইউনিয়নের উন্নয়নে ও জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published.