গাকৃবিতে ভিসির সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

গাকৃবিতে ভিসির সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত


নজমুল হক, গাজীপুর


গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ০৭ জুন ( রবিবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর পর্যায়ক্রমে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.