
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূর বিরুদ্ধে নিজের ননদের স্বামীর (স্বামীর আপন বোন জামাই) সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। গত ৪ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুরগি বাজার এলাকায় হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয় সালিশি বৈঠকের মাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটানো হয়েছে।
অভিযুক্ত গৃহবধূর নাম ঈশিতা আক্তার ইমা। তিনি তেলিহাটি ইউনিয়নের মুরগি বাজার এলাকার ইমান সরকারের মেয়ে। অন্যদিকে, অভিযুক্ত সাইফুল ইসলাম (৩০) ওই এলাকারই বাসিন্দা খোকন মিয়ার আপন বোনের স্বামী। সাইফুল শ্রীপুর পৌর এলাকার দোয়াত ভিটা গ্রামের মাঈনুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়ার সাথে ঈশিতা আক্তার ইমার ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আড়াই বছর বয়সী এক মেয়ে এবং ৯ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
ঘটনার রাতে সাইফুল ইসলামকে ঈশিতার সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মানিক সহ মহিলা ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশি বৈঠকে বসেন। বৈঠকে কাজীর উপস্থিতিতে উভয় পরিবারের অভিভাবকদের সম্মতিক্রমে ঈশিতা আক্তার ইমা ও খোকন মিয়ার মধ্যে ‘খোলা তালাক’-এর মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়।
স্থানিও সূত্রে জানাজায় ঈশিতা ও সাইফুলের এ অবৈধ সম্পর্কের গুঞ্জন আগে থেকে একাদিক সূত্র রয়েছে।
উল্লেখ্য, সাইফুল ইসলাম ও খোকনের বোনের দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

Leave a Reply