সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা

সিপিআর প্রশিক্ষণ নিলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যরা

মাহমুদুল হাসান চন্দন

হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সহায়তার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির ২৫ সদস্যকে সিপিআর (CPR) প্রশিক্ষণ দেয়া হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট রোগীকে সিপিআর প্রদানের মাধ্যমে বাঁচানোর চেষ্টা বিষয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

রাজধানীর ধানমন্ডির সিমেক সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ গোলাম মোর্শেদ। 

সিমেক হেলথের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, নিয়মিত ঝুঁকি মূল্যায়ন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ হৃদরোগজনিত জটিলতা প্রতিরোধ করার বিষয়গুলো ভেড়ামারা সমিতির সদস্যদের হাতে কলমে শেখানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ভেড়ামারা সমিতির যুগ্ম মহাসচিব  ওয়াহিদ আহমেদ উজ্জল জানান, ঢাকায় বসবাসরত ভেড়ামারা সমিতির সদস্যদের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির মধ্যে অন্যতম সিপিআর প্রশিক্ষণ। এবারের প্রশিক্ষণ থেকে হার্ট এটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন প্রশিক্ষণার্থীরা। পর্যায়ক্রমে সমিতির অন্য সদস্যদেরও সিপিআর প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.