রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান-

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম:-

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং উমর মজিদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।বুধবার (৭ অক্টোবর) ২০২৬ ইং তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহসানুল কবির আদিল মহোদয়ের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উমর মজিদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ ও অবকাঠামোর অভাবে স্থানীয় তরুণ ও কিশোরদের ক্রীড়া চর্চা ব্যাহত হচ্ছে।একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে এলাকার শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এলাকাবাসী মনে করেন।

এলাকাবাসীর দাবি, একটি আধুনিক ও পরিকল্পিত মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে স্থানীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ সৃষ্টি হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মুহাম্মদ সালমান ফারসী সরকার, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

স্মারকলিপি গ্রহণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল এলাকাবাসীর দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানা গেছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ১নং ওয়ার্ডে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.