রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ জিলুর রহমান

রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোঃ জিলুর রহমান

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নং রসুলপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বিএনপির মোঃ জিল্লুর রহমান মেম্বার পদপ্রার্থী।

নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায়, নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে আসে এই দিনটি।

তিনি আরও বলেন, “আমি ৫ নং ওয়ার্ড বাশির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরে আমরা সবাই মিলে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য ৫ নং ওয়ার্ড এলাকা কে গড়ে তুলতে একসাথে কাজ করবো—এই প্রত্যাশা রাখছি।”

মোঃ জিল্লুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.