কাগজপুকুর-কাগমারিতে উন্নয়নের বার্তা নিয়ে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

কাগজপুকুর-কাগমারিতে উন্নয়নের বার্তা নিয়ে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা

বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারি এলাকায় দ্বিতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের নানা নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় এলাকাবাসী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কারসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। জবাবে ইমদাদুল হক ইমদাদ বলেন, জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এসব দুর্ভোগ লাঘব করা জরুরি। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে ড্রেনেজ ও সড়কব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন।

গণসংযোগকালে তিনি ৪ নম্বর ওয়ার্ডকে ঘিরে তাঁর বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তাঁর পরিকল্পনায় রয়েছে নাগরিক দুর্ভোগ কমানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের পাশে থাকা, তাঁদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমি এমন একটি বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করবেন।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গণসংযোগের মাধ্যমে মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা জানার চেষ্টা করছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের এই গণসংযোগে ৪ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও কাগজপুকুর কাগমারী ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.