ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাহমুদুল হাসান চন্দন


‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. সাকিবুর রহমান সাগর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রনপিয়া গ্রামের রনপিয়া চার রাস্তার মোড়ে শাহিন নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎ভেড়ামারা থানা-পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ মজুমদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন।
‎
‎গ্রেপ্তার সাকিবুর রহমান সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের টলটলিপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফজলু বিশ্বাস।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.